ঢাকা | মে ২০, ২০২৬ - ১০:৪৯ অপরাহ্ন

তানোরে শিশু শ্রমমুক্ত উপজেলা ঘোষণার লক্ষে প্রস্তুতি সভা

  • আপডেট: Wednesday, May 20, 2026 - 10:25 pm

তানোর প্রতিনিধি: রাজশাহী তানোরে এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে বুধবার তানোর উপজেলা প্রশাসনিক ভবন হলরুমে, বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত তানোর উপজেলা ঘোষণা করার লক্ষে তানোরে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, সংশ্লিষ্ঠ সকল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান, তানোর পৌরসভা কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ, যুব ফোরাম, বেসরকারি সংস্থার কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধিগন, সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি ভারপ্রাপ্ত ম্যানেজার এন্ডিকাস মূর্মূ এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার সায়মা আঞ্জুমান, তানোর থানার (ওসি তদন্ত) মোয়াজ্জেম হোসেন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কলমা ইউপি চেয়ারম্যান খাদেমুননবী বাবু চৌধুরী, কামার গাঁ ইউপি চেয়ারম্যান সুফিকামাল মিন্টু, সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁ, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)।