ঢাকা | মে ১৮, ২০২৬ - ১১:৪২ অপরাহ্ন

শিরোনাম

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা শীর্ষক সেমিনার

  • আপডেট: Monday, May 18, 2026 - 11:27 pm

স্টাফ রিপোর্টার: গতকাল সোমবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে আর্থিক ব্যবস্থাপনা ও অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী-এর নির্বাহী পরিচালক (গ্রড- ১) আমজাদ হোসেন খান। সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা। সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের কোঅর্ডিনেটর প্রফেসর ড. ইলিয়াছ হোসেন। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আতাউল গনি ওসমানী।

সেমিনারের কীনোট স্পিকার আমজাদ হোসেন খান তার আলোচনায় বাংলাদেশের মানিটরি পলিসিতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকাসহ অন্যান্য প্রধান কাজ গুলো ব্যাখ্যা করেন। তিনি বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম ও সিডিউলড এবং ননসিডিউলড ব্যাংকের মধ্যে পার্থক্য বর্ণনা করার সময় উল্লেখ করেন, ননসিডিউলড ব্যাংক গুলো সরকারের বিশেষ প্রয়োজনে বিভিন্ন সময়ে স্পেশাল অ্যাক্টের মাধ্যমে স্থাপিত-যেমন প্রবাসী কল্যাণ ব্যাংক।

তিনি বলেন, বাংলাদেশে এনজিওগুলো আসার পর গ্রামীণ জনপদে নারীর ক্ষমতায়নে উন্নতি হয়েছে, যদিও প্রতিষ্ঠান গুলোর কিছু কাজ সমালোচিত তারপরেও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা রয়েছে। শেষে অর্থনীতি বিভাগের কোঅর্ডিনেটর প্রফেসর ড. ইলিয়াছ হোসেন সমাপনী বক্তব্য রাখেন।