ঢাকা | মে ১৯, ২০২৬ - ১২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

দীর্ঘদিন পর পশ্চিমাঞ্চলে রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

  • আপডেট: Monday, May 18, 2026 - 11:40 pm

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন ধরে ড্রেনে জমে থাকা ময়লা-আবর্জনার কারণে মহানগরীর ২ ও ৫ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা ছিল নিত্যদিনের ভোগান্তি। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর নির্দেশে দীর্ঘদিন পর গতকাল সোমবার রাজশাহী কমিউনিটি সেন্টার থেকে লিলি হল মোড় পর্যন্ত ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এলাকাবাসী বলছেন, দীর্ঘদিন পর ড্রেন পরিষ্কার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তাদের প্রত্যাশা, অন্যান্য বছরের মতো এবার আর জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হবে না।

ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল প্রমুখ উপস্থিত ছিলেন।