ঢাকা | মে ১৫, ২০২৬ - ১২:৩২ পূর্বাহ্ন

তিন দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

  • আপডেট: Thursday, May 14, 2026 - 10:33 pm

স্টাফ রিপোর্টার: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহী আসবেন। তিনি সকাল ৮টায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন। এদিন সকাল ১০টায় নওদাপাড়া ব্র্যাক সেন্টারে ‘ব্র্যাক বার্ষিক প্রতিবেদন-২০২৫’ রাজশাহী বিভাগীয় প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।

এরপর বেলা ১১টায় হোটেল গ্র্যান্ড রিভারভিউ আইএসপিএবি কর্তৃক আয়োজিত আইটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। দুপুর সাড়ে ১২টায় খাদেমুল ইসলাম জামে মসজিদে সাধারণ মসল্লিদের সাথে পবিত্র জুমার নামাজ আদায় ও মতবিনিময় করবেন।

পরদিন শনিবার ভূমিমন্ত্রী বেলা সাড়ে ১১টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ স্পোর্টস সাইন্স ইউনিভার্সিটি প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।

ওইদিন বিকোল ৩টায় রাজশাহী বড়ুকুটি পদ্মাপাড়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিচালিত ফারাক্কা লংমার্চের ৫০তম বার্ষিকী উপলক্ষে ফারাক্কা লংমার্চ উদযাপন কমিটির উদ্যোগে গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। সন্ধ্যা ৭টায় রাজশাহী শাহ মখদুম মোড় মেট্রোপলিটন কলেজের শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন।

এছাড়াও রোববার সকাল সাড়ে ১১টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। বিকেল ৪টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম নতুন কুঁড়ি স্পোটর্স-২০২৬ এর আঞ্চলিক পর্যায়ে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠান শেষে ওইদিন সন্ধ্যা পৌনে ৭টায় মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।