ঢাকা | মে ১৫, ২০২৬ - ১:১০ পূর্বাহ্ন

মোহনপুরে চুইঝাল ও তেজপাতা বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, May 14, 2026 - 10:32 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউপির চান্দোপাড়ায় “মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় চুইঝাল ও তেজপাতা ফসল বিষয়ে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে চান্দোপাড়া মাঠে আয়োজিত এ মাঠ দিবসের আয়োজন করে হর্টিকালচার সেন্টার, রাজশাহী কোর্ট, রাজশাহী। সহযোগিতায় ছিল মোহনপুর উপজেলা কৃষি অফিস, মোহনপুর, রাজশাহী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাবিনা বেগম। স্বাগত বক্তব্য দেন ছাইয়্যেদা দিল ছালিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন।

মাঠ দিবসে কৃষকদের মাঝে চুইঝাল ও তেজপাতার উন্নত জাত, চাষাবাদ পদ্ধতি, পরিচর্যা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, মসলাজাতীয় ফসলের আবাদ সম্প্রসারণ ও আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে কৃষকের উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। অনুষ্ঠানে স্থানীয় প্রায় ১৫০ জন কৃষক-কৃষাণীরা এবং কৃষি বিভাগের উপসহকারী কাকলী আক্তারসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।