তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলেদের মাঝে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে তানোর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এই বকনা বাছুর বিতরণ করা হয়। তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ওয়াজেদ আলী, বিএমডি তানোর জোনের সহকারী প্রকৌশলী নাইমুল হাসান প্রমুখ। জেলেরা গরুর বকনা বাছুর পেয়ে খুশি হয়ে বলেন, এই গরুর বাছুর লালন পালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছি আমরা।
তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধরী বলেন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জীবিকার্জনের জন্য জেলেদের স্বাবলম্বী করার লক্ষ্যে বকনা বাছুর প্রদান করা হচ্ছে।
তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান বলেন, অসময়ে জেলেরা বিলে তেমন মাছ পাই না। সেজন্য মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় গরুর এসব বকনা বাছুর দিয়ে সহায়তা করা হচ্ছে। জেলেদের জীবনমান উন্নয়নের জন্য সরকারের এই উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।











