সোনালী সংবাদের কম্পিউটার ইনচার্জ রুশেলের মা আর নেই
স্টাফ রিপোর্টার: দৈনিক সোনালী সংবাদের কম্পিউটার ইনচার্জ জাহিদুল ইসলাম রুশেলের মা রহিমা বেগম (৫৭) অসুস্থ জনিত কারণে বুধবার রাত ৮টা ২০ মিনিটে মহানগরীর মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মরহুমার জানাজার নামাজ টিকাপাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। পরে টিকাপাড়া গোরস্থানে দাফন করা হবে।
এদিকে দৈনিক সোনালী সংবাদের কম্পিউটার ইনচার্জ জাহিদুল ইসলাম রুশেল- এর মায়ের মৃত্যুতে সোনালী সংবাদের সম্পাদক মো: লিয়াকত আলী ও পত্রিকার সকল সাংবাদিক, কর্মকর্তা- কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।











