ঢাকা | মে ১৪, ২০২৬ - ১২:১৯ পূর্বাহ্ন

নিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

  • আপডেট: Wednesday, May 13, 2026 - 11:20 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে শ্রাবন্তী (১৭) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরের পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত শ্রাবন্তী উপজেলা সদরের বালাহৈর গ্রামের শ্যামলের মেয়ে। বুধবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার সদর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রাবন্তীর সঙ্গে দেড় বছর আগে উপজেলার সদর ইউনিয়নের কুতুবপুর গ্রামের বীরেন দাসের ছেলে সুমনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি চলছিলো।

সকালে সকলের অজান্তে স্বামীর বাড়ির দোতলায় নিজ ঘরে ওরনা পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।