ঢাকা | মে ১৪, ২০২৬ - ১২:১৭ পূর্বাহ্ন

চারঘাট মহিলা কলেজের পক্ষ থেকে এমপি চাঁদকে সংবর্ধনা

  • আপডেট: Wednesday, May 13, 2026 - 11:18 pm

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাট মহিলা কলেজের উদ্যোগে স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় চারঘাট মহিলা কলেজের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম এমপি চাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় শিক্ষার্থীরা করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানান। চারঘাট মহিলা কলেজের সহকারী অধ্যাপক শরিফুল ইসলামের সঞ্চালনায় ও চারঘাট মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও চারঘাট উপজেলার বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চারঘাট-বাঘার সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

এমপি চাঁদ তার বক্তব্যে বলেন, শিক্ষার উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। চারঘাট মহিলা কলেজকে আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে আমি সবসময় পাশে থাকবো। এসময় তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের আহ্বান জানান।

এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, চারঘাট পৌর বিএনপির সভাপতি মমিনুল ইসলাম, নিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন মুকুট, বাঘা উপজেলার বিএনপির সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তৌফিক, চারঘাট উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন, ছাত্রদলের নেতা মোহাম্মদ আলী সহ উপজেলার নেতাকর্মীগণ।