ঢাকা | মে ১৩, ২০২৬ - ২:২৭ পূর্বাহ্ন

সাংবাদিক মিজান মাহীর বাবা আর নেই

  • আপডেট: Tuesday, May 12, 2026 - 5:20 pm

স্টাফ রিপোর্টার: দৈনিক সোনালী সংবাদের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মিজান মাহীর বাবা এবং দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আজহার আলী (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্গাপুর পৌরসভার দেবীপুর মহল্লার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মো. আজহার আলী সম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেন স্ট্রোক) জনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুটা সুস্থবোধ করায় তাঁকে বাড়িতে নেওয়া হয়েছিল। তবে আজ সকালে আকস্মিক শারীরিক অবস্থার অবনতি ঘটলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

​মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেল সাড়ে ৫টায় তাঁর নিজ বাড়ির সামনের মাঠে জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় দাফন করা হয়।

​এদিকে, সহকর্মী মিজান মাহীর বাবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলী। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।