ঢাকা | মে ১৩, ২০২৬ - ৩:২৮ পূর্বাহ্ন

ভাই-বোনে কথাকাটাকাটি অভিমানে কলেজছাত্রীর আত্মহত্যা

  • আপডেট: Saturday, May 9, 2026 - 10:05 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে সুমনা দাস (১৭) নামের এক কলেজ ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকালে নিজ বাড়ীতে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন তিনি। সুমনা উপজেলার বাহৈর গ্রামের শ্রী দুলালের মেয়ে ও নিয়ামতপুর সরকারি কলেজের ছাত্রী।

স্থানীয় সুত্রে জানা যায়, সকালের দিকে ভাই-বোনের মধ্যে কথা কাটাকাটির জেরে সুমনা নিজ ঘরে গলায় ফাঁস দেয়। এমন ঘটনায় পরিবারের সদস্য ও এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে মরদেহ থানায় নিয়ে আসে। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।