ঢাকা | মে ১৩, ২০২৬ - ৩:৩০ পূর্বাহ্ন

নিয়ামতপুরে বোরো মাঠ থেকে ধান তোলার সময় ধানবোঝাই ট্রলি উল্টে চালকের মৃত্যু

  • আপডেট: Saturday, May 9, 2026 - 10:04 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে ধান বোঝাই ট্রলি উল্টে নিচে চাপা পড়ে বদিউজ্জামান ধোলু (৪৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে।

গত শুক্রবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বদিউজ্জামান ধোলু উপজেলার মাকলাহাট গ্রামের দুরুল হুদার ছেলে।

জানা যায়, গত শুক্রবার সকালে বোরোর মাঠ থেকে ট্রলিতে ধান বোঝাই করে ট্রলি চালিয়ে বাড়ি ফিরছিলেন ধোলু। পথে মাকলাহাট-টিটিহার সড়কের মধ্যবর্তী স্থানে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে ট্রলিটি সড়কের ওপর উল্টে যায়।

এসময় তিনি ট্রলির নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

তবে অবস্থা বেগতিক হওয়ায় তাৎক্ষনিক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মৃত্যুবরণ করেন তিনি। ঘটনা জানতে চাইলে ওসি মাহবুবুর হমান জানান, এমন ঘটনা থানায় কেউ অবহিত করেনি।