বাঘায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ৯ মে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বাঘা থানার পারসাওতা বিনোদপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন বিনোদপুর গ্রামের মৃত কফিলুদ্দিনের ছেলে মাসুদ রানা (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রয়কালে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক বিক্রয়ের কথা স্বীকার করেছেন।
এছাড়াও পূর্বে মাদক মামলায় কারাভোগ করেছেন বলেও জানা গেছে। বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল হক জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বাঘা থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।










