ঢাকা | মে ৮, ২০২৬ - ৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

  • আপডেট: Friday, May 8, 2026 - 12:06 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় রাসিক প্রশাসক রাজশাহীর উন্নয়নে আরইউজে’র সহযোগিতা কামনা করেন। আরইউজে’র নেতৃবৃন্দ রাজশাহীর সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় আরইউজে’র নেতৃবৃন্দ নগরীর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, ফুটপাত দখলমুক্তকরণ, ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন। এ সময় রাসিক প্রশাসক নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের রাজশাহী ব্যুরো প্রধান মুহাঃ আব্দুল আউয়াল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজে‘র সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের রাজশাহীর ব্যুরো প্রধান ডালিম হোসেন শান্ত, সহ-সভাপতি ও দৈনিক আমার দেশের রাজশাহীর ব্যুরো প্রধান মঈন উদ্দিন, দৈনিক দিনকাল পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান আব্দুস সবুর, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, আরইউজে‘র যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক আশিকুর রহমান, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান মাহবুব হুসাইন প্রমুখ।