ঢাকা | মে ৭, ২০২৬ - ২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম

বিএমডিএ’র নতুন চেয়ারম্যান হাসান জাফির

  • আপডেট: Wednesday, May 6, 2026 - 10:35 pm

স্টাফ রিপোর্টার: সচিব পদমর্যাদায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। এতে আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

গত মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিক গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৮ এর ধারা ১৩ এর (২) অনুযায়ী অন্য কোনো পেশা বা ব্যবসা কিংবা সরকারি-আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন এর সঙ্গে সম্পৃক্ত না থাকার শর্তে এই পদে তাকে নিয়োগ দেয়া হলো।

রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় বিএমডি’র কার্যক্রম বিস্তৃত। কৃষিজমিতে সেচ প্রদান, কৃষিপণ্য পরিবহন সহজ করতে গ্রামীণ সড়ক নির্মাণ ও সবুজায়নসহ নানাবিধ কাজ করে বিএমডিএ। এর প্রধান কার্যালয় রাজশাহীতে। নবনিযুক্ত চেয়ারম্যান হাসান জাফির তুহিনের বাড়ি পাবনা। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। নির্বাচনে তিনি প্রায় তিন হাজার ভোটে জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আছগারের কাছে পরাজিত হন।