রাবির ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মালেকের ইন্তেকাল
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষক ইউনিটের প্রধান আব্দুল মালেক গত শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে রাজশাহী সিডিএম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি— রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি সহধর্মিণী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা শনিবার সকাল সাড়ে দশটায় নগরীর চকপাড়া কেন্দ্রীয় গোরস্থান ও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে একই স্থানের কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রফিকুল ইসলাম, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ফরিদুর রহমান, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালিউল হক রানা ও মুক্তার হোসেন, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, রাজশাহী মহানগর জামায়াতে ইসলামির নায়েবে আমির ডাক্তার জাহাঙ্গীর ও আবু মোহাম্মদ সেলিম, জেলা শ্রমিক দলের সভাপতি রুকুনুজ্জামান আলম, রাবি অফিসার্স সমিতির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন।
ড্যাব রাজশাহী জেলা শাখার সভাপতি ডাক্তার ওয়াসিম ও জেলা মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল হক বাবলুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।











