ঢাকা | মে ১, ২০২৬ - ৩:১৩ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

  • আপডেট: Friday, May 1, 2026 - 12:00 am

স্টাফ রিপোর্টার: সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে, অজ্ঞাত এই মহিলা সড়ক দূর্ঘটনা জনিত কারণে গত ২৫ মার্চ আহত হলে কে বা কাহারা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৮নং ওয়ার্ডে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ এপ্রিল তিনি মৃত্যুবরন করেন। এই মৃত্যু সংক্রান্তে রাজপাড়া থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়। মৃতদেহ বর্তমানে রামেক হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে।

তার উচ্চতা অনুমান ৫ ফিট ০২ ইঞ্চি। গায়ের রং শ্যামলা। হালকা-পাতাল। মাথায় হাফ ইঞ্চি চুল। পরিহিত প্যাম্পাস চেক গেঞ্জি। উল্লেখিত মৃতদেহের সন্ধান/তথ্য পাওয়া গেলে, অফিসার ইনচার্জ, রাজপাড়া থানা, আরএমপি, রাজশাহীতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।