ঢাকা | এপ্রিল ৩০, ২০২৬ - ১২:১৮ পূর্বাহ্ন

তানোরে ২টি এক্সেভেটর বিকল ও ৮টি ব্যাটারি জব্দ

  • আপডেট: Wednesday, April 29, 2026 - 9:36 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ভাবে পুকুর খনন ও মাটি বহন করে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ২টি এক্সেভেটর মেশিন বিকল ও ৮টি ব্যাটারি জব্দ করেছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খান।

তবে অভিযানে নিয়োজিত টিমের উপস্থিতি টের পেয়ে পুকুর কাটার সঙ্গে যুক্ত দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

গত মঙ্গলবার রাতে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) বিনোদপুর গ্রাম থেকে ২টি মেশিনের ৪টি ব্যাটারি জব্দ করেন।

এছাড়াও তানোর পৌর এলাকার মাসিন্দা ১টি ও একই এলাকার ট্যাপার মোড় সংলগ্ন ১টি এস্কেভেটর (ভেকু) নিষ্ক্রীয় এবং কালিগঞ্জ হাট সংলগ্ন মাদ্রাসার পিছন ৪ টি ব্যাটারি জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খান বলেন, অবৈধ পুকুর খনন ও ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের চলমান অভিযান অব্যাহত থাকবে।