ঢাকা | এপ্রিল ২৮, ২০২৬ - ১১:১৯ অপরাহ্ন

শিরোনাম

রাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড়বৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট: Tuesday, April 28, 2026 - 9:35 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড়বৃন্দ।

মঙ্গলবার সন্ধ্যায় নগর ভবনে প্রশাসকের দপ্তর কক্ষে রাসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সাবেক খেলোয়াড়বৃন্দ।

এ সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আম্পায়ার ও প্রশিক্ষক হাবিবুর রহমান, জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ডায়না খাতুন, হাসি বেগম, নীলা খাতুন, কাবাডি খেলোয়াড় মরিয়ম খাতুন, বর্ণা খাতুন, বিজরী খাতুন উপস্থিত ছিলেন।

এদিকে, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মঙ্গলবার নগর ভবনে প্রশাসকের দপ্তরকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাসিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ। এ সময় রাসিক প্রশাসক নাগরিক সেবা সুনিশ্চিত করতে সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের দিকনির্দেশনা প্রদান করেন এবং কর্মচারীদের কল্যাণে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি  সাকিল, সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মাকু, যুগ্ম-সম্পাদক সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ রাশেদ খান, সাংগঠনিক সম্পাদক মাজদার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ। নগর ভবনে রাসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জনতা ব্যাংক পিএলসি, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) জাহাঙ্গীর হোসেন জোয়ার্দার। এ সময় জনতা ব্যাংকের কাদিরগঞ্জ শাখার ম্যানেজার আনন্দ কুমার প্রামাণিক উপস্থিত ছিলেন। এছাড়া সৌজন্য সাক্ষাত করেন ইউসিবি ব্যাংকের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষেরা।