ঢাকা | এপ্রিল ২৯, ২০২৬ - ১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

  • আপডেট: Tuesday, April 28, 2026 - 9:09 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বর বেলুন উড়িয়ে দিবসের শুভ সুচনা করেন। পরে আদালত চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীও পালিত হয়।

র‌্যালীতে উপস্থিত ছিলেন, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা হায়দার আলী খন্দকার, জেলা প্রশাসক আবু ছালেহ মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সমম্পাদক এ্যাডভোকেট আবু হাসিব, পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আব্দুল ওদুদ ও আইনজীবীসহ বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শেষে জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য নিয়ে জেলার ঐতিহ্যবাহী গম্ভিরা গান পরিবেশন করা হয়।