পোরশায় চার মাদক ব্যবসায়ী আটক
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি মোটরসাইকেলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার কালাইবাড়ী আকিম উদ্দিনের মিষ্টির দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ১০পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ সাপাহার উপজেলার আলাদীপুর দক্ষিণপাড়ার মজিবুর রহমানের ছেলে তরিকুল ইসলাম তারেক (২৫) আটক করা হয়।
অপরদিকে, একইরাতে উপজেলার ঘাটনগর ইউনিয়নের নোচনাহার মইনুল ইসলামের আমবাগানের মধ্য হতে ১৯পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, রেজিঃ বিহীন ১১০সিসি ও ১২৫ সিসি দুটি ডিসকভার বাজাজ মোটরসাইকেল সহ সোমনগর ধামাপুরের ফাগু লাকড়ার ছেলে দিলিপ বাবু (১৯) ও আইনুলের ছেলে রাশেদুল ইসলাম (২২) এবং ঘাটনগর কাজিপাড়া গ্রামের নুর ছালামের ছেলে নুরুজ্জামান (৩৬) ও তেলিপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে আ. রইচকে (২৬) কে আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সারা বাংলাদেশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পোরশা থানা এলাকায় তার নেতৃত্বে এসআই মিজানুর রহমান ও শাহাব উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৯ পিস ভারতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল ও মাদক বিক্রয়ের নগদ টাকা সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকৃতদের শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।











