ঢাকা | এপ্রিল ১৭, ২০২৬ - ২:২৪ পূর্বাহ্ন

গোমস্তাপুরে কৃষকদের মাঝে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ

  • আপডেট: Thursday, April 16, 2026 - 9:25 pm

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে রোপা আউশ (উফশী) ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে দশটায় উপজেলা চত্বরে ২০২৫/২০২৬ অর্থ বছরে খরিপ মৌসুমে গ্রীস্মকালিন মুগ গ্রীস্মকালিন তিল, পাট ও আউশ আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা চত্বরে কৃষকদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাকলাইন হোসেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।

বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার পারভেজ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিব ইব্রাহিম খলিল, আল ফুয়াদ প্রমুখ। অনুষ্ঠানে প্রতিজন কৃষকে ১ বিঘা জমিতে ৫ কেজি করে আউশ ( উফশী) ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার মোট ছয় হাজার জন, মুগবিজ ১৭০ জন, তিল বিজ ৭০ জন, পাট বিজ ত্রিরিশ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়।