ঢাকা | মে ৮, ২০২৬ - ১০:০৩ অপরাহ্ন

শিরোনাম

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি: পরিস্থিতি পর্যবেক্ষণে রামেক হাসপাতালে রাসিক প্রশাসক

  • আপডেট: Saturday, April 4, 2026 - 12:39 pm

স্টাফ রিপোর্টার: হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় হাম রোগের চিকিৎসা ব্যবস্থা সহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিতে আজ শনিবার (৪ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

এ সময় রামেক হাসপাতালের আইসিইউ, শিশু ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং হাম রোগের চিকিৎসাসহ অন্যান্য চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন রাসিক প্রশাসক মহোদয়।

পরিদর্শনকালে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম ও রামেক হাসপাতালের চিকিৎসবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।