ঢাকা | নভেম্বর ৭, ২০২৬ - ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে অনলাইনে জুয়া ও বেটিংয়ের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

  • আপডেট: Friday, November 6, 2026 - 10:19 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অনলাইন জুয়া ও বেটিং চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে ২ যুবককে গ্রেপ্তার করেছে দামকুড়া থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত ৫টি মোবাইল ফোন ও জুয়া খেলায় জড়িত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

গত বৃহস্পতিবার ভোর ৪টার দিকে দামকুড়া থানার শিতলাই এলাকায় অভিযান চালিয়ে আমান উল্লাহ আমান (২৭) ও সাকিবুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সুযোগ নিয়ে মাসুম (৩৫) নামে তাদের এক সহযোগী পালিয়ে যায়।

নগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার করা মোবাইলগুলোতে অনলাইন জুয়ার মোট ৭টি ইউজার অ্যাকাউন্ট এবং বেশ কিছু ব্যাংকিং লেনদেনের তথ্য পাওয়া গেছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন বেটিং চালিয়ে আসছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে দামকুড়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।