ঢাকা | অক্টোবর ২৮, ২০২৬ - ১২:৩০ পূর্বাহ্ন

দায়িত্ব শেষ হওয়ার প্রথম দিনেই হলের সিট ছাড়লেন রাবি হল সংসদের ভিপি

  • আপডেট: Tuesday, October 27, 2026 - 10:58 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হল সংসদের ভিপি মো. নাইম ইসলাম দীর্ঘ এক বছরের দায়িত্ব শেষ হওয়ার পরদিনই হল প্রশাসনের প্রতি সম্মান জানিয়ে নিজের সিট ছেড়ে দিয়েছেন।

পাশাপাশি, ছাত্রত্ব শেষ হওয়ার পরও যারা হলে অবস্থান করছেন, তাদের হল ছেড়ে নবীন শিক্ষার্থীদের সুযোগ করে দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গত সোমবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে হল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন ভিপি নাইম। জানা যায়, নাইম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে স্নাতক এবং চলতি বছরের জুন মাসে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ছাত্রত্ব শেষ হওয়ার পরও যারা হলে অবস্থান করছেন, তাদের প্রতি আহ্বান জানিয়ে এই ভিপি বলেন, সীমিত আসনের এই হলগুলোতে ছাত্রত্ব শেষ হওয়ার পর অন্য কাউকে সুযোগ না দিলে হলের শৃঙ্খলা নষ্ট হবে। তাই নিয়ম মেনে তিনি নিজে দায়িত্ব শেষের দিনই সিট ছেড়ে দিয়েছেন।