ঢাকা | অক্টোবর ২৭, ২০২৬ - ১১:৩৩ অপরাহ্ন

রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ

  • আপডেট: Tuesday, October 27, 2026 - 10:57 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার সকালে ১ বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, গত সোমবার রাত পৌনে ১২টার দিকে ১ বিজিবি’র অধীনস্থ ইউসুফপুর বিওপির একটি দল রাজশাহীর চারঘাট থানার পল্টন আমবাগান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৫ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করে।

জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে। জব্দকৃত মাদকের সঙ্গে জড়িত কারবারিকে শনাক্ত করে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে।