ঢাকা | অক্টোবর ২৭, ২০২৬ - ১১:৩৩ অপরাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে নগরীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট: Tuesday, October 27, 2026 - 10:51 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে নগরীর সদর হাসপাতাল মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে রাজশাহী মহানগর যুবদল আয়োজিত এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মহানগর, থানা ও বিভিন্ন ওয়ার্ড থেকে আসা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর স্বপ্ন বাস্তবায়নে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। দেশ, জাতি ও যুবসমাজের আশা-আকাঙ্ক্ষা পূরণে নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, যুবদল একটি ঐতিহ্যবাহী সংগঠন। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে এ সংগঠনের নেতাকর্মীরা সাহসী ভূমিকা পালন করেছেন। তরুণদের মেধা, সাহস ও তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীলতা নিয়ে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। সেই সঙ্গে আমাদের রাজশাহীকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করে পরিচ্ছন্ন, সুন্দর, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনির সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল ইসলাম রবির সঞ্চালনায় এতে বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী; সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন এবং সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ থানা ও ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।