ঢাকা | অক্টোবর ২৮, ২০২৬ - ১২:১৪ পূর্বাহ্ন

নগরীতে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপডেট: Tuesday, October 27, 2026 - 10:56 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে মো. মাখসেদুজ্জামান স্বপ্নকে (২৩) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় তাঁর কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়। ফোন দুটি তল্লাশি করে অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত ৯টি ব্যবহারকারী হিসাব (ইউজার আইডি) এবং ৫টি অ্যাপের সন্ধান পাওয়া গেছে।

গত সোমবার রাত পৌনে ১টার দিকে নগরীর বোয়ালিয়া থানার রানীবাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার স্বপ্ন রাজপাড়া থানার নতুন বিলসিমলা এলাকার মৃত মশিউজ্জামান সুজার ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।