ঢাকা | অক্টোবর ২৮, ২০২৬ - ১২:১০ পূর্বাহ্ন

রাসিক প্রশাসকের সঙ্গে এমপি চাঁদের সৌজন্য

  • আপডেট: Tuesday, October 27, 2026 - 10:57 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।

মঙ্গলবার নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।