রাজশাহীতে বাবলু স্মৃতি আরচ্যারী প্রশিক্ষণ সমাপ্ত
স্পোর্টস ডেস্ক: রাজশাহীতে দশ দিনব্যাপী বাবলু স্মৃতি আরচ্যারী প্রশিক্ষণ ক্যাম্প সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে প্রশিক্ষণার্থীদের মধ্যে টি-শার্ট বিতরণ করা হয়।
এস বি আরচ্যারী ক্লাব এর আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা রাজশাহীর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচেতন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিনুল ইসলাম চুন্নু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস বি আরচ্যারী ক্লাব রাজশাহীর সিনিয়র সহ-সভাপতি মুনতাসির রহমান শুভ।
বুধবার বিকেলে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থা রাজশাহীর সদস্য সচিব মোজাম্মেল হক, সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক মুরাদুজ্জামান এলান, জাতীয় ভলিবল দলের সাবেক অধিনায়ক ও আরচ্যারী সম্পাদক এ টি এম হাফিজুল ইসলাম মুন্নু ও কারাতে কোচ ও ক্রীড়া সংগঠক এ কে এম আতিকুর রহমান এলান।
অনুষ্ঠান পরিচালনা করেন এস বি আরচ্যারী ক্লাব রাজশাহীর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন বাচ্চু। এছাড়াও অনুষ্ঠানে সকল প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।











