কারাতে প্রশিক্ষণ ও ক্রীড়াচর্চা প্রসারে রাসিক প্রশাসকের সঙ্গে মতবিনিময়
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কারাতে ফেডারেশন অনুমোদিত রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যরা।
সোমবার সকালে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে কমিশনের আহ্বায়ক সাজ্জাদ হোসেন ও সদস্যসচিব শেখ মাহমুদুন নবী তুষারসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে রাজশাহীতে কারাতে প্রশিক্ষণের প্রসার, খেলাধুলার সার্বিক পরিবেশ এবং ক্রীড়াচর্চার বিভিন্ন দিক নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন তারা। একই সঙ্গে রাজশাহীর ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে বিভিন্ন যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।











