ঢাকা | সেপ্টেম্বর ৯, ২০২৬ - ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম

ব্লাড ক্যান্সারে আক্রান্ত রুয়েট শিক্ষার্থীর অকাল মৃত্যু

  • আপডেট: Wednesday, September 9, 2026 - 10:29 pm

রুয়েট প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহরাব হোসাইন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার ভোর ৬টার দিকে ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শিক্ষার্থীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।