পবার চর মাঝার দিয়াড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প
স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, পবা মোহনপুর এলাকায় বিশটি কমিউনিটি ক্লিনিক আছে। সবগুলোর আধুনিকিকরণ করা হবে। এ বিষয়ে জাতীয় সংসদে বিল উত্থাপন করেছিলেন। জাতীয় সংসদে উত্থাপিত বিল পাস হয়েছে।
বুধবার পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে হরিপুর ইউনিয়নের চর মাঝার দিয়াড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, চরবাসিসহ পবা মোহনপুরের সকল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। শুধু স্বাস্থ্য সেবা নয় চরবাসীর উন্নয়নে এবং যাতায়াতের জন্য ইতিমধ্যে পাকা রাস্তার কাজ চলমান রয়েছে। আগামীতে নদীতে ভাসমান ঘাট নির্মাণসহ রোগীদের নদী পারাপারের জন্য দ্রুতগামী নৌজানের ব্যবস্থা করবেন বলে জানান তিনি। শেষে মেডিকেল টিমকে ধন্যবাদ জানিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন তিনি।
এদিকে এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধায়ক রাজশাহী জেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম সাহেবজাদা বলেন, তার বাবা মরহুম হরিপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম নজু চরে এই কমিউনিটি ক্লিনিক তৈরি এবং চরবাসির শিক্ষার উন্নয়নে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে গেছেন। তিনি তার বাবার ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আলাদা আলাদা ক্যাম্প করে দিনব্যাপী সহশ্রাধিক নারী পুরুষ ও শিশুদের ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। এখানে মেডিসিন, গাইনি ও শিশু ডাক্তারগণ চিকিৎসা প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক, সহকারী সার্জন ডাক্তার রাহাত আহমেদ, ডাক্তার মাসরুল আরেফিন সিফাত, ডাক্তার নাঈম সিদ্দিক, ডাক্তার এমরান হোসেন ও ডাক্তার মোসাদ্দেক মৃদুল, মেডিকেল অফিসার ডাক্তার শামীমা সুলতানা ও ডাক্তার ফেরদাউস আরা।











