ঢাকা | সেপ্টেম্বর ২, ২০২৬ - ১১:৪৬ অপরাহ্ন

শিরোনাম

আরএমপির অভিযানে মহানগরীতে গ্রেপ্তার ২৬

  • আপডেট: Wednesday, September 2, 2026 - 10:27 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নানা অপরাধের অভিযোগে মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও ডিবি পুলিশ।

আরএমপি সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওয়ারেন্টভুক্ত ২ জন, মাদক মামলায় ৫ জন এবং অন্যান্য অপরাধমূলক মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।