ঢাকা | অগাস্ট ২৫, ২০২৬ - ১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম

সঠিক সময়ে শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত না হলে চাকুরী থাকবে না: এমপি চাঁদ

  • আপডেট: Monday, August 24, 2026 - 11:09 pm

চারঘাট প্রতিনিধি: রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, বিগত ১৭ বছরে শিক্ষার পরিবেশ নষ্ট করা হয়েছিল। শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোযোগী না হয়ে বিপথগামী হয়ে পড়েছিল। বিএনপি সরকার সেই হারানো শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে। শিক্ষকরা সঠিক সময়ে বিদ্যালয়ের উপস্থিত না হলে তাদের হাজিরা খাতায় স্বাক্ষর বন্ধ করতে হবে। মনে রাখবেন সকল শিক্ষককে সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। নইলে চাকুরী থাকবে না। কথাটি সকল শিক্ষক মনে রাখবেন।

সোমবার রাজশাহীর চারঘাটে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের কথা তুলে ধরে প্রধান অতিথি বলেন, নিয়মিত পড়াশোনা, সুশিক্ষা অর্জন এবং নিজেদের যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার কোন কিল্প নেই। শিক্ষাই জাতীর মেরুদন্ড। এই কথাটি অক্ষরে অক্ষরে বুকে ধারন করে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।

রাজশাহীর চারঘাটে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। হাজ্বী আব্দুস সাত্তার প্রামানিক ফাইন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়মে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠান শেষে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০৫ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আবু সাইদ চাঁদ।

এসময় উপস্থিত ছিলেন,চারঘাট উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল,সহসভাপতি শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ রানা,পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন, চারঘাটে হাজ্বী আব্দুস সাত্তার প্রামানিক ফাইন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল হাসান অলিভ,উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।