ঢাকা | অগাস্ট ২৪, ২০২৬ - ১২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম

জেলা পরিষদ প্রশাসককে সদর দলিল লেখক সমিতির শুভেচ্ছা

  • আপডেট: Sunday, August 23, 2026 - 10:45 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রাজশাহী সদর দলিল লেখক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ।

রোববার বিকেল ৩টায় জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে সমিতির নেতৃবৃন্দ প্রশাসকের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দলিল লেখক সমিতির সহ-সভাপতি  সাদিয়ার রহমান (ভূটান), সাধারণ সম্পাদক সুমন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক  বদিউজ্জামান (সুজন), প্রচার সম্পাদক জাইদুর রহমান (ফাহিম) এবং কার্যনির্বাহী সদস্য  টিপু সুলতান ও আসিফ ইকবাল উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জেলা পরিষদ প্রশাসকের দূরদর্শী নেতৃত্বে রাজশাহীর সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ আরও ত্বরান্বিত হবে।