ঢাকা | অগাস্ট ১৭, ২০২৬ - ১১:০১ অপরাহ্ন

দুর্নীতির অভিযোগে রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের শাস্তি

  • আপডেট: Monday, August 17, 2026 - 10:32 pm

স্টাফ রিপোর্টার: দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেনকে পাঁচ বছরের জন্য সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে সহযোগী অধ্যাপক পদ থেকে সহকারী অধ্যাপক পদে অবনতি (ডিমোশন) করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ৫৪৮তম সিন্ডিকেট সভার এ সিদ্ধান্তের কথা গত রোববার রাতে নিশ্চিত করেছেন রাবি রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ।

তিনি জানান, শাস্তির মেয়াদ শেষে আগামী পাঁচ বছর পর তিনি সহকারী অধ্যাপক হিসেবে কাজ শুরু করতে পারবেন এবং তারও চার বছর পর পুনরায় পদোন্নতির আবেদন করতে পারবেন। এই সময়ে তিনি কোনো ইনক্রিমেন্টও পাবেন না। এর আগে গত বছরের আগস্টে শিক্ষার্থীরা তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন।