নগরীতে রেড ক্রিসেন্টের ওরিয়েন্টেশন সভা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (ইউজঈঝ) ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (ওঈজঈ)-এর সহযোগিতায় রাজশাহী সিটি ও রাজশাহী জেলা ইউনিটের জন্য ১০-১২ আগস্ট ২০২৬ তিন দিনব্যাপী সেফার অ্যাক্সেস ওরিয়েন্টেশন শুরু হয়েছে।
ওরিয়েন্টেশনের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন রাজশাহী জেলা ইউনিটের সেক্রেটারি তৌহিদ হাসান। এসময় উপস্থিত ছিলেন ইউনিট কার্যনির্বাহী কমিটির জিয়াউদ্দিন আহমেদ, ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহ্সান এবং সেফার এক্সেস প্রোগ্রাম অ্যাসোসিয়েট জাহিদ হাসান, নুসরাত জাহান নিশি, সেফার এক্সেস রিসোর্স পুল মেম্বার ইসরাত জাহান ইলা ও মারুফা আক্তার।
তিন দিনব্যাপী এই ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারীদের সেফার অ্যাক্সেসের ধারণা ও প্রয়োজনীয়তা, বিডিআরসিএস অধ্যাদেশ পিও-২৬ সম্পর্কে ধারনা, নিরাপত্তা ও সুরক্ষা, প্রেক্ষাপট বিশ্লেষণ, ঝুঁকি চিহ্নিতকরণ ও ব্যবস্থাপনা, জরুরি মানবিক কার্যক্রম, সেফার অ্যাক্সেস ফ্রেমওয়ার্ক এবং নিরাপদ ও কার্যকর মানবিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা প্রদান করা হচ্ছে।
মানবিক কার্যক্রমে নিয়োজিত কর্মী ও স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা, গ্রহণযোগ্যতা এবং কার্যকরভাবে দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই ওরিয়েন্টেশন আয়োজন করা হয়েছে।











