ঢাকা | অগাস্ট ১০, ২০২৬ - ১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে হোটেলে সর্বনিম্ন মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবি

  • আপডেট: Sunday, August 9, 2026 - 11:54 pm

স্টাফ রিপোর্টার: হোটেল ও রেস্তোরাঁ খাতে সরকার ঘোষিত নিম্নতম মজুরি এবং শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সংবাদ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে ‘নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’।

গতকাল রোববার সকালে নগরীর তেরখাদিয়ায় অবস্থিত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শকের কার্যালয় এবং পরবর্তীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ২০২৫ সালের মে মাসে প্রকাশিত গেজেট ১৬ মাস পার হলেও তদারকির অভাবে বাস্তবায়িত হয়নি। এতে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে চরম বিপাকে পড়েছেন শ্রমিকরা। সমাবেশে সংগ্রাম পরিষদের জেলা কমিটির আহ্বায়ক ফিরোজ হোসেন ও যুগ্ম আহ্বায়ক মো. মিঠুন বৈষম্যমূলক ব্যবস্থা পরিহার করে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য স্বল্পমূল্যে রেশনিং ব্যবস্থা চালু এবং সর্বনিম্ন মজুরির গেজেট বাস্তবায়নের আহ্বান জানান।