জেল সুপারদের দক্ষতা বৃদ্ধিতে রাজশাহীতে বিশেষ কর্মশালা
স্টাফ রিপোর্টার: কারা ও পুলিশ বিভাগের মধ্যে কার্যকারী সমন্বয় এবং সংকট মোকাবিলায় দক্ষতা বাড়াতে রাজশাহীতে জেল সুপারদের নিয়ে ‘লিডারশিপ ডেভেলপমেন্ট ট্রেনিং’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পারসন হিসেবে বিশেষ ক্লাস নেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
তিনি বন্দিদের নিরাপত্তা, আদালতে এসকর্ট প্রদান এবং তথ্য বিনিময়ের মাধ্যমে পেশাগত ঝুঁকি কমানোর ওপর জোর দেন। এ প্রশিক্ষণে দেশের ২০টি জেলা কারাগারের জেল সুপাররা অংশগ্রহণ করেন।











