রাজশাহীতে সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮৫ জন
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলায় গত ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত সাত দিনব্যাপী বিশেষ যৌথ অভিযান চালিয়ে ৮৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ ও ডিবি।
বুধবার সন্ধ্যায় জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জেলা পুলিশ সুপার নাঈমুল হাছানের তত্ত্বাবধানে আটটি থানায় অভিযান চালিয়ে জিআর, সিআর ও সাজাপ্রাপ্ত মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে উদ্ধার করা হয় ১০০ গ্রাম হেরোইন, ৩ কেজি ৯৯০ গ্রাম গাঁজা, ১০০ বোতল ফেনসিডিল, ৭৪ লিটার দেশীয় চোলাই মদ, ১ হাজার ৪৯২ পিস ইয়াবা, ২২২ পিস ট্যাপেন্টাডল ও ২০ বোতল এসকাফ সিরাপ।











