ঢাকা | জুলাই ২৪, ২০২৬ - ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

পোরশায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান

  • আপডেট: Thursday, July 23, 2026 - 10:35 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এতে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল ও বৃত্তির অর্থ তুলে দেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এ সময় থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ, প্রাাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সিনিয়র সহ সভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেষে প্রধান অতিথি শিক্ষাবৃত্তি হিসাবে প্রাথমিক বিদ্যালয়ের ১৬৪জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে, উচ্চ বিদ্যালয়ের ৯৮জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে ও কলেজ পর্যায়ের ৬৬জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে এবং ৩৩জন শিক্ষার্থীর হাতে একটি করে বাইসাইকেল তুলে দেন।