ঢাকা | জুলাই ২১, ২০২৬ - ৫:৪০ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী কলেজে ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট: Monday, July 20, 2026 - 10:31 pm

স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের আধুনিক কর্পোরেট জগতের সঙ্গে পরিচিত করা এবং ভবিষ্যৎ কর্মজীবনের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী কলেজে ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে রাজশাহী কলেজ বিজনেস ক্লাব (আরসিবিসি) এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহিম আলী বলেন, শুধু ডিগ্রি অর্জন করাই যথেষ্ট নয়, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। দক্ষতার অভাব থাকলে উচ্চতর ডিগ্রি নিয়েও কাক্সিক্ষত ক্যারিয়ার গড়া সম্ভব নয়।

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে কর্পোরেট চাকরির প্রস্তুতি ও প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা করেন মার্ট টেকনোলজিস লিমিটেডের ডেপুটি ম্যানেজার সাব্বির করিম। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।