রাণীনগরে গরু চুরির ঘটনায় গ্রেফতার ৩
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে এক অসহায় পরিবারের তিনটি গরু চুরির ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেফতার করেছে। নাটোরের সিংড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করার পর গতকাল বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান, গত ১০ জুলাই উপজেলার গোনা দিঘীরপার গ্রামের মকলেছ সরদারের ছেলে খোকন সরদারের গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি হয়ে যায়। এঘটনায় ১২জুলাই খোকন সরদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় নাটোরের সিংড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আতারামপুর গ্রামের কুদরত আলীর ছেলে হাবিবুর রহমান (৪২), জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মইপুর গোপালপুর গ্রামের মোস্তাক আলীর ছেলে ফেরদৌস আলী (২৬) এবং নওগাঁর আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের আজমত দেওয়ানের ছেলে আসলাম দেওয়ান (৪৩) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।











