ঢাকা | জুলাই ১৫, ২০২৬ - ১:২১ পূর্বাহ্ন

শিরোনাম

‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ কারাতে চ্যাম্পিয়ন আতিকুলকে সম্মাননা

  • আপডেট: Tuesday, July 14, 2026 - 10:49 pm

স্টাফ রিপোর্টার: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার কারাতে ইভেন্টে বিশেষ কৃতিত্ব অর্জনের জন্য রাজশাহীর শিক্ষার্থী আতিকুল হাসানকে সম্মাননা দেয়া হয়েছে।

গত সোমবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা) তাঁর হাতে এই সম্মাননা সনদ ও শুভেচ্ছা স্মারক তুলে দেন। আতিকুল হাসান রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। তাঁর এই অর্জনে জেলা পরিষদ প্রশাসক আতিকুলের উজ্জ্বল ভবিষ্যৎ ও জাতীয় পর্যায়ে সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।