রাজশাহীতে গণমাধ্যম কর্মীদের সাথে সুশীল সমাজের মতবিনিময়
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে খান ফাউন্ডেশন, ভয়েসেস ফর চেঞ্জ প্রকল্পের আওতায় গণমাধ্যম কর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা তৈরি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার নগরীর একটি কনভেনশন সেন্টারে বাস্তবায়ন সহযোগী সংস্থা ‘সমতা নারী কল্যাণ সংস্থা’ ও লফস্ -এর যৌথ আয়োজনে এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়ন এর সহযোগিতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লফস্-এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন লাকী।
রাজশাহী জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম এর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন দুঃস্থ মহিলা কল্যাণ সংস্থার পরিচালক রহিমা বেগম। এসময় উপস্থিত ছিলেন বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থা পরিচালক হাসিনুর রহমান, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী, ডিএমকেএস এর পরিচালক শামসুজ্জোহা, খান ফাউন্ডেশন (পবা-পুঠিয়া) প্রকল্প কর্মকর্তা নিমাই চন্দ্র সরকার প্রমুখ।










