ঢাকা | জুলাই ১২, ২০২৬ - ১১:৫৭ অপরাহ্ন

আদিবাসী শিক্ষার্থী ধর্ষণ মামলায় ফাদার প্রদীপ বেকসুর খালাস

  • আপডেট: Sunday, July 12, 2026 - 9:21 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোরে আদিবাসী শিক্ষার্থী ধর্ষণ মামলার একমাত্র আসামী সাধু জন মেরী ভিয়ান্নী গির্জার ফাদার প্রদীপ গেগরীকে বেকুসুর খালাস দিয়েছেন আদালত।

রোববার বিকেলে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক শরমিন আকতার রায় ঘোষণা করেন।

এসময় অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত না হওয়ায় অভিযুক্তকে খালাস দেয়া হয়েছে বলে জানাই ট্রাইবুন্যাল। আসামী পক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করলেও এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন মামলার বাদী।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আসামী পক্ষের আইনজীবী হাবিবুর রহমান। তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবে সমাজে হেয় করতেই ফাদার প্রদীপ গ্যাগোরির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল। এই রায়ের মাধ্যমে সত্য প্রকাশ পেয়েছে।

তবে রায়ে হতাশ মামলার বাদি স্বপন হাঁসদা। বাদি পক্ষের আইনজীবী মুন্না সাহা বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করা হবে।

২০২০ সালের ২৬ সেপ্টেম্বর রাজশাহীর তানোর উপজেলার সাধু জন মেরী গির্জার পাশে থেকে নিখোঁজ হন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। তিন দিন পর শিশুটিকে গির্জার ফাদার প্রদীপ গেগোরির শোবার ঘর থেকে উদ্ধার করে স্থানীয়রা৷ পরে ভিকটিমের ভাই স্বপন হাঁসদা বাদি হয়ে ফাদার প্রদীপ গেগোরির বিরুদ্ধে তানোর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।