ঢাকা | জুলাই ৫, ২০২৬ - ১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

কবি ফররুখ পদক পেলেন রাজশাহীর সোহেল মাহবুব

  • আপডেট: Saturday, July 4, 2026 - 10:35 pm

স্টাফ রিপোর্টার: কবিতায় বিশেষ অবদান রাখায় ‘কবি ফররুখ পদক’ পেলেন কবি ও গল্পকার সোহেল মাহবুব। গত শুক্রবার ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক কবি ও সাহিত্যিক পরিষদের উদ্যোগে আয়োজিত গুণীজন সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা পদক তুলে দেয়া হয়।

আন্তর্জাতিক কবি ও সাহিত্যিক পরিষদের চেয়ারম্যান, কবি ও গবেষক মুহাম্মদ আনোয়ার হোসাইনের প্রধান আলোচনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক অধ্যাপক অনিক রহমান বুলবুল এবং উদ্বোধন করেন গীতিকার নাদিয়া আহমেদ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ফেরদৌসি আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ টি এম ফারুক, খোন্দকার জিল্লুর রহমান, কাজী আলম, খোরশেদ আলম এবং লুৎফর রহমান।