ঢাকা | জুলাই ৪, ২০২৬ - ২:২৯ পূর্বাহ্ন

রজতজয়ন্তীতে গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের আকর্ষণীয় অফার

  • আপডেট: Thursday, July 2, 2026 - 10:40 pm

প্রেস বিজ্ঞপ্তি: সাফল্য ও গৌরবের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উপলক্ষে গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক। এই দীর্ঘ পথচলায় গ্রাহকদের অবিচল আস্থার প্রতি সম্মান জানিয়ে এই বিশেষ উদ্যোগটি নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ব্র্যাক ব্যাংকের রজতজয়ন্তী উৎসবের অংশ হিসেবে জুলাই ২০২৬-এ আবেদনকৃত সকল এসএমই লোন প্রসেসিং ফির  ওপর থাকছে ২৫% ছাড়। এর পাশাপাশি ব্যাংকের নির্ধারিত ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য থাকছে প্রিমিয়াম ডাইনিং ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় দেশের শীর্ষস্থানীয় পাঁচ তারকা হোটেল ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, শেরাটন ঢাকা এবং দ্য ওয়েস্টিন ঢাকা-তে আজ শুক্রবার ৩ জুলাই ২০২৬ থেকে ৫ জুলাই ২০২৬ পর্যন্ত বুফে ডিনারে গ্রাহকরা উপভোগ করবেন ‘বাই ওয়ান, গেট থ্রি ফ্রি’ অফার।

এই বিশেষ উদ্যোগ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, আমাদের এই রজতজয়ন্তী মূলত গত ২৫ বছর ধরে আমাদের ওপর গ্রাহকদের অবিচল আস্থারই প্রতিফলন। উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক এবং গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবার এই পথচলায় আমাদের সাথে থাকার জন্য সম্মানিত গ্রাহকদের প্রতি আমাদের কৃতজ্ঞতার একটি ছোট্ট স্মারক এই বিশেষ অফারগুলো।

উল্লেখ্য, ব্যাংকিং সেবায় ২৫ বছরের গৌরবময় পথচলা পূর্ণ করা ব্র্যাক ব্যাংক আগামী দিনগুলোতেও গ্রাহকদের জন্য অর্থবহ ও আকর্ষণীয় সেবা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। অফারের বিস্তারিত তথ্য ব্যাংকটির ওয়েবসাইটে পাওয়া যাবে।