ঢাকা | জুন ২৬, ২০২৬ - ৩:২২ পূর্বাহ্ন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইন ও ফার্মেসী বিভাগের ভর্তি পরীক্ষা সম্পন্ন

  • আপডেট: Thursday, June 25, 2026 - 11:10 pm

প্রেস বিজ্ঞপ্তি: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উত্তরবঙ্গের শীর্ষস্থানীয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘সামার-২০২৬’ সেশনের আইন ও ফার্মেসী বিভাগের স্নাতক (অনার্স) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে বৃহস্পতিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা, নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ, রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.), প্রক্টর ডা. আব্দুল আউয়াল এবং বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মেধা ও নির্ধারিত ভর্তি নীতিমালার ভিত্তিতে দ্রুতই ফলাফল প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ৩০ জুন ২০২৬ তারিখে ব্যবসায় প্রশাসন, সিএসই, ইইই, ইংরেজি, অর্থনীতি, সাংবাদিকতা ও রাষ্ট্রবিজ্ঞানসহ অন্যান্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগ্রহীরা আগামী ২৯ জুন পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।